Thursday, 9 November 2023

সাতশ পাহাড়ের দেশে: Senior Citizen Tour

 এবার শীতে যাচ্ছি সাতশ পাহাড়ের দেশে – একটূ অফ বিট জায়গায়। শুধুমাত্র ষাটোর্দ্ধ প্রবীণ- প্রবীণাদের জন্য। তবে কোণ প্রবীণের স্ত্রী অপ্রবীণ হলেও গ্রাহ্য। তারিখ ৪ঠা ডিসেম্বর ২০২৩। পাঁচ রাত, ছ দিন।

 

যাচ্ছি বাংরিপোসি, ঝিঙ্কাপাহাড়ি, রামতীর্থ, খিচিং, সারান্দা জঙ্গল, থলকোবাদ, কিরিবুরু, মেঘাতুবুরু, আয়রন মাইন্স, জটেশ্বর বাবার মন্দির ও জলপ্রপাত, ঘাটশীলার কিছু জায়গা, যেমন গৌরীকুঞ্জ, রাতমোহনা, বুরুডি লেক, গালুডি ড্যাম, ফুলডুংরি পাহাড় ইত্যাদি। হোম পিক আপ ও ড্রপ। সাথে মেডিক্যাল সিস্টেম থাকবে। যে সব প্রবীণ/ প্রবীণা নিজে নিজে আর বাইরে কোথাও যেতে ভরসা পান না বা মন উড়ু উড়ু করলেও শারিরীক সীমাবদ্ধতার কারণে বেরোতে চান না বা বাড়ির লোক বাইরে যেতে অনুমতি দেন না তাঁরা আমাদের সাথে যোগাযোগ করুন। সব কিছু নিজে বুঝতে না পারলে বাড়ির ছোটদের যেমন ছেলে-মেয়ে-বৌমা, নাতি-নাতনিদের আমাদের সাথে যোগাযোগ (9330843394) করতে বলুন। আমরা আমাদের পদ্ধতি বুঝিয়ে বলব।

 

খরচ মাথাপিছু ২৩০০০ টাকা থেকে শুরু ২৭০০০ পর্যন্ত। খরচের হেরফের হোটেলের রুমের তারতম্যের জন্য। অন্যান্য সব ব্যবস্থা সমান। কলকাতাস্থিত বাড়ির কাছাকাছি বাস স্টপ থেকে তোলা এবং সেখানেই নামানো। সব এই টাকার মধ্যে। এর বাইরে আর কোন রকম লুকানো খরচ নেই। কলকাতার বাইরের মানুষ ফোনে পিক আপ পয়েন্ট সম্পর্কে কথা বলে (9330843394) নিন।

 

যাঁরা এর আগে আমাদের সাথে কোন ট্যুরে গেছেন বা আমাদের কোন পেইড প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, তাঁরা চারটি ইন্সটলমেন্টের সুযোগ পাবেন। এখন মাথাপিছু ৫০০০ টাকা দিয়ে ঘুরে এসে জানুয়ারী মাস থেকে তিন মাসে তিনটে ইন্সটলমেন্টে টাকা শোধ করতে পারবেন।

 

যাঁরা, এই টাকা অনেক বেশী – এই টাকাতে কাশ্মীর বা হনলুলু ঘুরে আসা যায় বলে মন্তব্য করবেন বলে মনস্থ করেছেন, তাঁরা কম খরচে ওইসব জায়গায় অবশ্য অবশ্যই ঘুরে আসুন। যাঁরা আমাদেরকে শুধুমাত্র মুনাফাখোর ব্যবসায়ী মনে করেন, তাঁরা আমাদের সংস্রব এড়িয়ে নিজেদেরকে সুরক্ষিত রাখুন ও আমাদেরকেও আমাদের মত থাকতে দিন।

 

যাঁরা আমাদের সাথে ঘুরতে চান, অথচ নতুন – আমাদেরকে চেনেন না, বুঝতে পারছেন না টাকাটা জলে যাবে কি না, তাঁরা আমাদের সাথে যোগাযোগ (9330843394) করুন, আমরা ফোন নম্বর সহ অতীতের ট্যুরগুলির যাত্রীদের লিস্ট পাঠিয়ে দেব। কথা বলে নিতে পারবেন। তুলনামূলক ভাবে আমরা একটু বেশী টাকা নিই। কেন নিই সেটাও জেনে নিতে পারবেন। জেনে নিতে পারবেন আমাদের খরচ value for money কি না। বাজেট নয়, যাঁরা আরাম আর নিরাপত্তা খুঁজছেন তাঁরা আমাদেরকে খুঁজে নিন।

 

খাওয়া দাওয়া আমিষ নিরামিষ সব রকম পাবেন। রোগের কারণে প্রয়োজনীয় খাবারও চাইলে পাবেন। প্রত্যহ সন্ধ্যায় ককটেল/ মকটেলের ব্যবস্থা থাকবে।

 

ফেসবুকের পাতায় বিশদে জানাতে না পারার জন্য দুঃখিত। মন্তব্যের ঘরেও কিছু বলা সম্ভব নয়।  যাঁরা ট্যুর সম্পর্কে আরো বিশদে জানতে আগ্রহী, তাঁরা 9330843394 WhatsApp নম্বরে নিজের নাম আর SARANDA কথাটি মেসেজ করুন। আর বেশী কিছু লিখবেন না দয়া করে। আমরা অনধিক ২৪ ঘন্টার মধ্যে ট্যুরের যাবতীয় নিয়ম কানুন, যেমন ট্যুর ইটিনিরারি, বুকিং ও ক্যানসেলেশন পলিসি, পিক আপ পলিসি, ফূড পলিসি, মেডিক্যাল সিস্টেম ইত্যাদি যাবতীয় পিডিএফ ফাইলের মাধ্যমে পাঠিয়ে দেব। পড়ে ভালো লাগলে নিজে থেকে যোগাযোগ করবেন। আমরা নিজে থেকে ফোন করি না। ফোন ২৪ ঘন্টা খোলা, যা জানতে চাইবেন, তার উত্তর দেব। যতবার ইচ্ছা ফোন করতে পারেন।  টাকা পয়সা দেওয়ার আগে সব কিছু পরিস্কার হয়ে নিন।   

 

আমরা নিছক কোন ট্যুর অপারেটর নই। আমরা প্রবীণদের জন্য একটি সঙ্গঠন। আমরা মাঝে মাঝে আমাদের সীমিত ক্ষমতা অনুসারে ট্যুর করাই। আমরা চেষ্টা করি প্রবীণদের উপযুক্ত করে ট্যুর করানোর। বছরে চার-পাঁচটার বেশি সম্ভব হয় না। যাঁরা আমাদের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে জানতে আগ্রহী, তাঁরা নিজের নাম আর INFO কথাটি 9330843394 WhatsApp নম্বরে মেসেজ করে পাঠালে একটা গ্রুপে তুলে দেব। তখন নিয়মিত আমাদের খবরাখবর পেতে থাকবেন। আমাদের অনেক ফ্রি প্রোগ্রামও হয়। 

 

THIKANA SHIMLA

A Welfare Organisation for The Elderly

Ashoknagar, Near Habra, N 24 Parganas – 743272

WhatsApp: 9330843394

E mail: thikana_shimla@yahoo.co.in

www.thikanashimla.in

www.facebook.com/thikanashimla

23.10.2023

Monday, 25 September 2023

What will be the destination in last life, in case of the lone elderly


 

*“একাকী প্রবীণ/ প্রবীণারা শেষ বয়সে কোথায় থাকবেন”* – এর উপর সেমিনার।

 

সেমিনারের তারিখ ১৯শে নভেম্বর,রবিবার, বিকেল ৩টা থেকে ৬টা। প্রবেশ অবাধ ও শুল্কমুক্ত (রেজিস্ট্রেশন বাধ্যতামূলক)। স্থানঃ নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম অডিটোরিয়াম, কলকাতা (এক্সাইড মোড়ের কাছে)।

 

যে সব প্রবীণ/ প্রবীণা একা, শেষ বয়সে তাঁরা কোথায় যাবেন? অসুস্থ হয়ে পড়লে কে তাঁর দেখভাল করবে? – এই ধরণের প্রশ্নগুলো তাঁদেরকে ভাবায়।

 

‘একা প্রবীণ (লিঙ্গ নির্বিশেষে)’ বলতে আমরা বুঝি সেই সব  মানুষকে যাঁরা একা বা দম্পতি পরিবারের অন্যান্য সদস্য ব্যতীত একটি বাড়িতে জীবন নির্বাহ করেন। এই ধরণের মানুষের উদাহরণ হল নিঃসন্তান দম্পতি, অবিবাহিত/ ডিভোর্সী প্রবীণ বা প্রবীণা, বিদেশে/ রাজ্যের বাইরে/  একই ছাদের বাইরে অন্যত্র কোন স্থানে বসবাসকারী সন্তান বা বিবাহিত কন্যা সন্তানের বাবা/ মা, বিধবা/ বিপত্নীক মানুষ।

 

বয়স বাড়ার সাথে সাথে প্রবীণেরা অশক্ত হয়ে পড়েন। অনেক কাজই আর নিজেরা করে উঠতে পারেন না। তখন এঁদের বেঁচে থাকার জন্য অন্যের সাহায্য নেওয়ার দরকার হয়ে পড়ে। এই অন্যের সাহায্য প্রবীণদের ক্ষেত্রে মোটামুটি তিন রকম হয় – ১) সন্তানদের বা পরিবারের অন্য সদস্যদের সাহায্য (এই সুযোগ ‘একাকী প্রবীণ’দের থাকে না), ২) আয়া/ নার্স রাখা, ৩) কোন কমিউনিটি লিভিং, সাদা বাংলায় যাকে বলে বৃদ্ধাশ্রমে যাওয়া।

 

‘একাকী প্রবীণ’ -এরা  এই সময়ে পরবর্তী দিনগুলির জন্য ভাবিত হয়ে পড়েন। এমতাবস্থায় যে সিদ্ধান্ত এঁরা নিয়ে থাকেন তা হলঃ ১) নিজের বাড়িতে আয়া/ সারা দিনের কাজের লোক রাখা ও প্রয়োজনে হোম ডেলিভারীতে খাবার আনানো, ২) বৃদ্ধাশ্রমে যাওয়া, ৩) ইন-হাউস লাইফ সাপোর্ট সার্ভিসের সাহায্য নেওয়া, ৪) সন্তানের কাছে বা কোন নিকটাত্মীয়ের বাড়িতে গিয়ে ওঠা।

 

যাঁদের পয়সা আছে তাঁরা চতুর্থ নম্বর উপায়টিকে পছন্দ করতে চান না স্বাধীনতা ক্ষুণ্ণ হবার ও অপমানিত হবার ভয়ে। এছাড়া সামাজিক ভাবে সর্বদা হয়ে ওঠে না। যেমন বিবাহিত কন্যা সন্তান বিশেষ করে যিনি রোজগারহীন গৃহবধূ হন। যাঁদের কায়ক্লেশে দিন চলে তাঁদের অবস্থা খুব সঙ্গীন হয়ে পড়ে। ধীরে ধীরে হতাশার অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েন।

 

প্রবীণরা বৃদ্ধাশ্রম নির্বাচন করেন খবরের কাগজ দেখে বা কোন রকম বিজ্ঞাপন দেখে বা অন্যের রেফারেন্স থেকে। বৃদ্ধাশ্রম নিয়ে আমাদের দেশে এমন কোন স্টার রেটিং পদ্ধতি গড়ে ওঠে নি যে যার থেকে কেউ সিদ্ধান্ত নিতে পারবেন। একটা ভালো ও নিজের সামর্থ্যের সাথে সামঞ্জস্য রেখে বৃদ্ধাশ্রম নির্বাচন করা বেশ কঠিন ব্যপার। অনেকেই তা জানেনও না, বোঝেনও না।

 

ইন-হাউস লাইফ সাপোর্ট সার্ভিস মানে হল আপনি ঘরেই থাকবেন,আর কোন একটি সংস্থা এসে আপনার প্রয়োজনীয় সার্ভিস দিয়ে যাবে। ভাবনাটি বিদেশে পুরানো হলেও আমাদের দেশে নতুন, বিশেষতঃ কলকাতায়। তবে কলকাতায় এরকম কিছু সংস্থা তৈরী হয়েছে, যদিও তাঁদের খরচ বেশ বেশী।

 

এই সব বিষয় নিয়েই সেমিনার। দিন, তারিখ, ক্ষণ আগেই বলে দিয়েছি। আমরা যে সেমিনার আয়োজন করেছি তাতে যে যে বিষয়গুলি আলোচিত হবে তা মোটামুটি এই রকম – ১) কি ভাবে ভালো বৃদ্ধাশ্রম নির্বাচন করবেন, ২) নিজের টাকাকে কি ভাবে সঠিক ভাবে ব্যবহার করবেন, ৩) শেষ বয়সের চিকিৎসা কি ভাবে সামলাবেন, ৪) উত্তরাধিকারীদের জন্য কি রেখে যাবেন।

 

বয়স, লিঙ্গ নির্বিশেষে যে কেউ এই সেমিনারে নিঃশুল্ক অংশগ্রহণ করতে পারেন। সেমিনারে অংশগ্রহণ করতে হলে 9330843394 WhatsApp নম্বরে নিজের নাম আর DESTINATION কথাটি লিখে পাঠাবেন। এর বেশী আর কোন কথা লিখবেন না অনুগ্রহ করে। অতিরিক্ত কিছু লিখলে আপনার নাম নথিভুক্ত না হলে আমাদের দায়ী করা যাবে না। একটি নম্বরে একটি নামই লিপিবদ্ধ করা হবে।  আপনার নাম নথিভুক্ত হলে আপনাকে SEMINAR REGISTERED কথাটি লিখে পাঠানো হবে আর DESTINATION SEMINAR বলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে নথিভুক্ত করা হবে। সিট মাত্র ১০০টি। আগে নাম লেখানোর ভিত্তিতে নাম লিপিবদ্ধ করা হবে। *অডিটরিয়ামে এসে নাম নথিভুক্ত করতে চাইলে নগদে বা কার্ডে ২০০০ টাকা দিতে হবে।*

 

অনুষ্ঠান শেষে খাদ্য-পানীয়ের ব্যবস্থা থাকবে। গাড়ি পার্কিং-এর ব্যবস্থা থাকবে।

 

_THIKANA SHIMLA_

A Welfare Organisation For The Elderly

Ashoknagar, N 24 Parganas – 743272

M: 9330843394, E mail: thikana_shimla@yahoo.co.in

www.thikanashimla.in

www.facebook.com/thikanashimla

www.thikanashimla.blogspot.in

25.9.23

Friday, 22 September 2023

DURGA PUJA DAY OUT

 

যেসব প্রবীণ-প্রবীণেরা একা একা বেরোতে পারেন না তাঁদের জন্য সপ্তমীর দিন কলকাতার বাইরে রাজবাড়ির দুর্গা পূজো দেখার লাক্সারী ডে আউট

 

এবার দুর্গা পূজোতে সপ্তমীর দিন শুধুমাত্র প্রবীণ-প্রবীণাদের একটা ডে আউটের ব্যবস্থা করেছি। কলকাতার বাইরে রাজবাড়ির দুর্গা পূজো দেখা ও লেকের ধারে পিকনিক ইত্যাদি। লাক্সারী ডে আউট। খরচ বেশ বেশী। 4000 টাকা মাথাপিছু। এবারে টাকার পরিমানটা আগেই লিখে দিলাম। যাঁদের কাছে মনে হয় বা হচ্ছে আমরা অতিরিক্ত নিচ্ছি বা নিয়ে থাকি তাঁরা এখানেই পড়া থামিয়ে সময় বাঁচাতে পারবেন। এর পরেও যাঁরা নাছোড় তাঁরা লেখার সাথে এগিয়ে চলুন। যাঁরা লেখার হেডলাইন এবং খুঁজে খুঁজে টাকার সংখ্যাটি দেখে মন্তব্য করেন তাঁদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে আপনারা আপনাদের উপযুক্ত কম খরচের ব্যবস্থা  খুঁজে নিন। আমাদেরকে ছেড়ে দিন।  বাজারে প্রচুর প্রচুর বাজেট ফ্রেন্ডলি ট্যুর অপারেটর আছে। তাদের ব্যবস্থাও যথেষ্ট ভালো।  আমরা সব সময় বেশী টাকা নিই। যাঁরা টাকার অঙ্ক নয়, value for money তে বিশ্বাস করেন শুধু মাত্র তাঁরা আমাদের সাথে যোগাযোগ করুন। ধৌলী এক্সপ্রেসে সেকেন্ড সিটিং এ পুরী যাওয়ার খরচ ১৯০ টাকা। আর বন্দে ভারতে ২৪৬০ টাকা। দুটো গাড়ির গন্তব্য স্থল  এক জায়গা হলেও স্বাছন্দ্য, নিরাপত্তা, পরিষেবা এক নিশ্চই নয়। সামর্থ্য অনুসারে দুটোতেই মানুষ চড়েন। এটাও সেরকম আর কি।  

 

এবারই প্রথম আমরা পরীক্ষামূলকভাবে পূজো ডে আউট করছি। যে সব প্রবীণ/ প্রবীণা নিজে নিজে আর বাইরে কোথাও যেতে ভরসা পান না বা মন উড়ু উড়ু করলেও শারিরীক সীমাবদ্ধতার কারণে বেরোতে চান না বা বাড়ির লোক বাইরে যেতে অনুমতি দেন না তাঁরাই শুধু আমাদের সাথে যোগাযোগ করুন। যে সব প্রবীণেরা একা একা ঘুরতে সক্ষম তাঁদের কাছে অনুরোধ জানাই তাঁরা আমাদেরকে বাদ দিয়ে অন্য কোন উপায় অবলম্বন করুন পুজো দেখার জন্য। ঠাকুর দেখা বা পার্কে খুব বেশী হাঁটাহাঁটি নেই। একদম চলাফেরা যাঁরা করতে পারেন না তাঁদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে। তবে সেটা আগে ভাগে জানাতে হবে। আমাদের হুইল চেয়ারের সংখ্যা সীমিত। আয়া লাগলে তার ব্যবস্থাও থাকবে। সেক্ষেত্রে খরচ একটু বাড়বে। অতিরিক্ত  খরচের ব্যপারে ফোনে জেনে নিন।  আপৎকালীন চিকিৎসা ব্যবস্থা সাথে থাকবে। পুজোর দিন একটু বাইরে বেরোতে মন ছুক ছুক করছে অথচ ভরসা পাচ্ছেন না তাঁরা সব কিছু নিজে বুঝতে না পারলে বাড়ির ছোটদের যেমন ছেলে-মেয়ে-বৌমা, নাতি-নাতনিদের আমাদের সাথে যোগাযোগ (9330843394) করতে বলুন। আমরা বুঝিয়ে বলব।

 

সপ্তমীর দিন  আমরা জনা কুড়ি প্রবীণ-প্রবীণা নিয়ে যাচ্ছি কলকাতার বাইরে দশঘড়ার বিশ্বাস বাড়ি ও চকদিঘী বাগান বাড়ির পূজো দেখাতে। বনেদী বাড়ির পূজো দেখে যাব মহানাদ ব্রহ্মময়ী কালী মন্দির। কথিত আছে যে এই মন্দিরের স্থাপত্য অনুকরণ করে  রানী রাসমনি দক্ষিণেশ্বর মন্দির নির্মাণ করেন। শোনা যায় একই রাজমিস্ত্রী এই দুটি মন্দির নির্মাণ করেন। এর পর চন্দ্রদিঘী পার্কে নিরিবিলি পরিবেশে পিকনিক সেরে বাড়ি ফেরা। যাতায়াত এসি গাড়িতে। কলকাতায় আপনার বাড়ির কাছাকাছি বড় রাস্তা বা বাসস্ট্যান্ড থেকে তোলা ও নামানো (pick up & drop)। কলকাতার বাইরে যাঁরা আছেন তাঁরা মেসেজ করে বা ফোন করে জেনে নিন পিক আপ পয়েন্ট।  সারা দিনের খাওয়া এই খরচের মধ্যেই ধরা আছে। পথে যাতায়াতের সময় বিয়ার বা ফ্রুট জ্যুস যার যেটা পছন্দ দেওয়া হবে। (মদ ছাড়া ঠিকানা শিমলার কোন প্রোগ্রাম সাধারণতঃ হয় না এবং তা হয় সরকারকে ট্যাক্স দিয়েই। খাওয়া না খাওয়াটা আপনার ব্যপার) দুপুরে থাকবে কচি পাঁঠার ঝোল, চিংড়ির মালাইকারী, ভেটকি মাছের ঝাল, সর্ষে ইলিশ এই রকমের সব পদ। নিরামিষ খাবারও থাকবে।  রান্নাগুলি প্রবীণ মানুষদের উপযুক্ত করে রান্না করা হবে। রান্না করার জন্য আমরা এয়ার ফ্রায়ার/ ওটিজি (বেকিং পদ্ধতি) ব্যবহার করব, যাতে তেল ছাড়া অথচ সুস্বাদু রান্না হবে। সব খেতে না পারলে প্যাক করে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে। বাড়িতে ফিরে রাতে আরাম করে তারিয়ে তারিয়ে খেতে পারবেন। এ ছাড়াও আলাদা করে রাতের খাবার প্যাক করে দিয়ে দেওয়া হবে, যাতে বাড়ি ফিরে খাবার নিয়ে চিন্তা করতে না হয়। দুপুরের খাওয়া শেষে গা এলিয়ে একটু গড়িয়ে নেওয়ার ব্যবস্থাও থাকবে।  কখন কি খেতে দেওয়া হবে, কি কি মেনু হবে সব আমাদের ট্যুর ইটিনিরারিতে লেখা আছে। 9330843394 নম্বরে নিজের নাম আর SAPTAMI  কথাটি হোয়াটস্যাপ মেসেজ করলে ট্যুরের যাবতীয়, যেমন বুকিং ও ক্যান্সেলেসন পদ্ধতি, বিভিন্ন জায়গার ভিডিও, ইটিনিরারি, ইত্যাদি অনধিক ২৪ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। না পারলে ফোন (9330843394) করুন। আমরাই আপনার হোয়াটস্যাপে পাঠিয়ে দেব।

 

সিট বুকিং করতে হবে অফেরতযোগ্য ২০০০ টাকা দিয়ে। বাকী ২০০০ টাকা পিকনিকের সময় চেকে নেওয়া হবে। মোটামুটি ২০ জন মতো যেতে পারবেন। বুকিং-এর কোন শেষ তারিখ নেই। যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ টিকিট পাবেন। বুকিং করার আগে আপনার পিক আপ পয়েন্ট কনফার্ম করে নিন। যাঁরা আমাদের সাথে কোনদিন যান নি, তাঁরা চাইলে আমাদের আগের ট্যুরগুলির ট্যুরিস্ট লিস্ট পাঠিয়ে দেব। কথা বলে জেনে নিতে পারবেন আমরা কারা, আমাদের পরিষেবা কেমন ইত্যাদি।

 

আপনার পিক আপ টাইম মোটামুটি সকাল ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে। ফেরার সময় পার্ক থেকে পাততাড়ি গোটাবো বিকেল ৪টা নাগাদ। 

 

_THIKANA SHIMLA_

A Welfare Organisation for The Elderly

Ashoknagar, Near Habra, N 24 Parganas – 743272

WhatsApp: 9330843394

E mail: thikana_shimla@yahoo.co.in

www.thikanashimla.in

www.facebook.com/thikanashimla

6.9.23

Wednesday, 16 August 2023

50+ Budget Tour

 পঞ্চাশোর্দ্ধ কিশোর-কিশোরীদের বাজেট ট্যুর



 

অনেকেরই চাহিদা কম খরচে ট্যুর। এবার তার আয়োজন। তবে এসি গাড়ি, এসি রুম, হোম পিক আপ, ইন্সটলমেন্ট ফেসিলিটি এসব থাকছেই। এগুলো রেখেই কম খরচে করার চেষ্টা করেছি। আমরা ২০১৫ সাল থেকে ট্যুর করছি। আগে আরো কম খরচে ট্যুর করানোর জন্য সস্তার হোটেল, সাধারণ গাড়ি – গাদাগাদি করে লোক নেওয়া, সাধারণ খাওয়া, বাড়ি বাড়ি পিক আপ না করে গাড়ির খরচ বাঁচানোর জন্য নির্দিষ্ট এক জায়গা থেকে গাড়ি ছাড়া – এই ভাবে ট্যুর করতাম। সস্তার ট্যুরগুলিতে যেমন হয় আর কি। কিন্তু দিনের শেষে অনুভব করলাম এতে বয়স্ক মানুষগুলো বড় কষ্ট পান। যে দিন থেকে আমরা হোম পিক আপ, এসি গাড়ি, মেডিকেল সিস্টেম রাখা শুরু করেছি, সেদিন থেকে আমাদের সাথে যাঁরা যান তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এই টুকু পড়ে যাঁদের মনে হচ্ছে কথাগুলো সঠিক তাঁরা নিচের দিকে আরো পড়তে থাকুন। আর যাঁদের মনে হয় আমরা প্রচুর টাকা নিই এবং প্রচন্ড প্রচন্ড লাভ করি তাঁদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক ট্যুর অপারেটর আছে,  আরো আরো কম খরচে ট্যুর করার জন্য তাদের সাথে যোগাযোগ করুন। ঠিকানা শিমলা শুধু ট্যুর অপারেটর নয়। এটি প্রবীণদের জন্য একটি সংস্থা। আমাদের আরো অনেক রকম প্রজেক্ট আছে, যার মধ্যে ট্যুর একটি মাত্র। এই ট্যুর থেকে যে লাভ হয়, তা প্রবীণদের জন্যই খরচ হয়। যেমন সারা বছর ধরে কলকাতায় এবং আমাদের অশোকনগর আবাসনে বহু নিঃশুল্ক অনুষ্ঠান হয়। তার খরচ প্রধানতঃ এই ধরণের ট্যুর, পিকনিক থেকে আসে। আমরা ডোনেশনের জন্য কারোর কাছে হাত পাতি না। আমরা  প্রবীণদের বিভিন্ন রকম পরিষেবা দিয়ে রোজগার করি। সেই জন্য আমরা একটা কথা বলি, সেটা হল – ঠিকানা শিমলা প্রবীণদের নিজস্ব সঙ্গঠন এবং এর প্রতিটি পাই পয়সা, সম্পদ প্রবীণদেরই।  যাঁরা আমাদেরকে শুধুমাত্র মুনাফাখোর ব্যবসায়ী মনে করেন, তাঁরা আমাদের সঙ্গ এড়িয়ে নিজেদেরকে ভালো রাখুন ও আমাদেরকেও আমাদের মত থাকতে দিন।

 

এবারে আমাদের ট্যুর হচ্ছে লালগোলা রাজবাড়ি, মুক্ত কারাগার ও কয়েদীদের সাথে আলাপ, লালগোলার গর্ব এম এন অ্যাকাডেমি, পদ্মা নদী, পদ্মা নদীর ধারে পিকনিক, হাজারদুয়ারী, মতিঝিল লাইট এন্ড সাউন্ড, কিরিটেশ্বরী মন্দির, পলাশী,  ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। তারিখ ৭ই অক্টোবর থেকে ১১ই অক্টোবর ২০২৩। মানে ৪ রাত ৫ দিন।  ৫০ বছরের উর্দ্ধে যে কেউ এই ট্যুরে সঙ্গী হতে পারেন। স্বামী ৫০ এর উপর, কিন্তু স্ত্রী ৫০ এর নিচে – এই ধরণের কাপল গ্রাহ্য। একা মহিলারাও যেতে পারেন।  খরচ মাথাপিছু ১০,০০০ থেকে শুরু। এসি গাড়ি, এসি রুম, এসি ডাইনিং হল, হোম পিক আপ ও ড্রপ।  যাঁরা আমাদের কোন পেইড প্রোগ্রামে অন্ততঃ ১০০ টাকা দিয়েছেন, তাঁদের জন্য ইন্সটলমেন্ট ফেসিলিটি এইরকম সব ব্যবস্থা আছে।

 

ফেসবুকের পাতায় বিশদে জানাতে না পারার জন্য দুঃখিত। মন্তব্যের ঘরেও কিছু বলা সম্ভব নয়।  যাঁরা বিশদে জানতে চান, যেমন বিশদ খরচ, বুকিং ও ক্যান্সেলসন পলিসি, পিক আপ ও ড্রপ পলিসি, ট্যুর ইটিনিরারি ইত্যাদি, তাঁরা 9330843394 নম্বরে হোয়াটস্যাপ করুন নিজের নাম আর BUDGET TOUR কথাটি। আমরা অনধিক ২৪ ঘন্টার মধ্যে  পিডিএফ ফর্মাটে  ট্যুর ইটিনিরারি, বিভিন্ন ভিডিও, রুম ও হোটেলের ছবি, স্পটগুলির ছবি সব পাঠিয়ে দেব। তারপর সব দেখা ও পড়ার পর আরো কিছু জানতে নির্দ্দিধায় ফোন করুন (9330843394)। আপনি আমাদের কাছে তথ্য জানতেই পারেন। আমরা পাঠিয়েও দেব। কিন্তু আমরা নিজে থেকে ফোন করি না। তবে ফোন ২৪ ঘন্টা খোলা, যা জানতে চাইবেন, তার উত্তর দেব। যতবার ইচ্ছা ফোন করতে পারেন।    

 

যাঁরা নতুন, আমাদের সাথে যেতে কনফিডেন্স পাচ্ছেন না, বা কোন অজানা অচেনা সংস্থায় টাকা পাঠাতে ভয় পাচ্ছেন, তাঁরা চাইলেই আমাদের পুরানো ট্যুরগুলির ফোন নম্বর সহ ট্যুরিস্ট লিস্ট পাঠিয়ে দেব। জেনে নিতে পারবেন আমাদের সম্পর্কে, আমাদের পরিষেবা সম্পর্কে। এই লিস্টে অনেকেই আছেন যাঁরা আমাদের সাথে একাধিকবার ট্যুর করেছেন। তবে এটুকু বলে রাখি, যেহেতু এটা একটা বাজেট ট্যুর তাই আগের অনেক ট্যুরগুলির সাথে সার্ভিস মিলবে না। বিশদে জানতে এই ট্যুরের ইটিনিরারিটা মন দিয়ে পড়ুন।

 

THIKANA SHIMLA

A Welfare Organisation for The Elderly

Ashoknagar, Near Habra, N 24 Parganas – 743272

WhatsApp: 9330843394

E mail: thikana_shimla@yahoo.co.in

www.thikanashimla.in

www.facebook.com/thikanashimla

13.8.2023

 

 

 

Meeting on Lifetime Shelter of Special Children along with Their Parents in The Senior Citizen Housing

 বিশেষভাবে সক্ষম সন্তানেরা বাবা-মায়ের মৃত্যুর পর কোথায় যাবেন?

What next?

 

কেউ ভেবে দেখেছেন কি, সেই সব পিতামাতার কথা যাঁদের সন্তানের মানসিক বা শারিরীক সমস্যা আছে, তাঁদের প্রতিনিয়ত একটি ভাবনা কুরে কুরে খাচ্ছে – তাঁদের মৃত্যুর পর তাঁদের এই সন্তান কি করবে, কোথায় থাকবে। ভারতের জনসংখ্যার ২.৫ শতাংশ প্রতিবন্ধী হয়ে জন্মায় বা জন্মের পরে প্রতিবন্ধী হয়ে পড়ে। কি নিদারুণ গোপন মানসিক যন্ত্রণা নিয়ে এই সব দম্পতি দিন কাটান। যত দিন যায়, যত প্রবীণ হন, নিজের কর্মক্ষমতা কমতে থাকে, আর একটি ভাবনা তাঁদের মনে পাথরের মত উত্তরোত্তর চেপে বসতে থাকে, তা হলঃ তাঁদের ওই অশক্ত সন্তান, যা তাদের প্রিয়তম, নাড়ী ছেঁড়া ধন, সে কি করবে তাঁদের অবর্তমানে। কোন উত্তর নেই। কয়েকটি স্থান ছাড়া আমাদের দেশে এঁদের আবাসনের যা ব্যবস্থা আছে তা নিতান্তই অপ্রতুল এবং অনুপযুক্ত।

 

আমরা কল্যাণী ঘোষ পাড়া স্টেশনের কাছে গঙ্গার ধারে প্রবীণদের জন্য একটি হাউসিং করছি। মোটামুটি ৩০ বিঘা জমির উপর ৩০০টি ফ্ল্যাট হওয়ার কথা আছে। এটি হচ্ছে না-লাভ-না-লোকসানের ভিত্তিতে। আমাদের জমির যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি পূজোর পরই আমাদের বাড়ির কাজ শুরু হবে হবে। এই আবাসনে আধুনিক সব ব্যবস্থা থাকবে, যথা, জেনারেল স্টোর, ওষুধের দোকান, হাসপাতাল, লাইব্রেরী, লাউঞ্জ, কার পার্কিং, জিম (ফিজিওথেরাপীর যন্ত্র সহ), ২৪ ঘন্টা অ্যামবুলেন্স, অডিটোরিয়াম, রেস্টুরেন্ট, মেডিটেশন রুম, পার্ক, পুকুর এবং সব থেকে বড় জিনিস ৯০০ ফুট লম্বা গঙ্গার পাড় বরাবর স্ট্র্যান্ড, নিজস্ব ঘাট, জেটি আর বোট। ফ্ল্যাটগুলির সাইজ হল মোটামুটি ৩৬০ স্কোঃ ফুঃ কার্পেট এরিয়া। প্রত্যেক ফ্ল্যাট থেকে গঙ্গা দেখা যাবে। ফ্ল্যাটগুলি আমৃত্যু থাকার হিসাবে লিজ (life time settlement) দেওয়া হবে। কোন ফ্ল্যাটের আবাসিকদের মৃত্যুর পর ফ্ল্যাটটি প্যানেলে নাম থাকা আর এক প্রবীণ পেয়ে যাবেন এবং তখনকার বাজার মূল্য নমিনি ফেরত পেয়ে যাবেন। ফ্ল্যাটে থাকাকালীন আপনি নিজে রান্না করে খেতে পারবেন বা জেনারেল কিচেনে খাবার অর্ডার করতে পারবেন, লন্ড্রিতে কাচতে দিতে পারবেন।  আপনার ঘরদোর বাথরুম আমরাই পরিস্কার করে দেব। আপনি অসুস্থ হলে আমরাই আয়া দেব। আপনি বাইরে কোথাও গেলে, যেমন ব্যাঙ্ক ইত্যাদি আমরা সাথে লোক দেব। আপনি চলৎশক্তিহীন হলে আমরাই আপনাকে হুইল চেয়ারে করে ঘোরাব। ভেতরে ঘোরার জন্য ই-কার্ট থাকবে। ৫০ বছরের উর্দ্ধে যে কোন মানুষ এই ফ্ল্যাট পেতে যোগ্যতাসম্পন্ন। এই আবাসনের বিশেষ বৈশিষ্ট্য হল, দু জন ব্যক্তি ও তাঁর সাথে  একজন নির্ভরশীল ব্যক্তি। এই নির্ভরশীল ব্যক্তি হতে পারেন বাবা বা মা, অশক্ত সন্তান/ আত্মীয় বা ৪৫ বছরের উর্ধে অবিবাহিত কন্যা।  সন্তানহীন দম্পতি বা একাকী মানুষের আমৃত্যু সব দায়িত্ব আমরা লিখিত পড়িত ভাবে নেব। আমরাই সৎকার, মাথা মুড়িয়ে শ্রাদ্ধ-শান্তি সব করব।  কিন্তু আজকের আলোচনা হল এই বিশেষভাবে সন্তানদের নিয়ে। আমরা বলেছি ‘অসুস্থ যেমন মেন্টাল রিটার্ডেড, অটিস্টিক, সেরিব্রাল পলসি বা যে কোন ধরণের ডিসেবেল্ড সন্তান থাকলে আপনাদের অবর্তমানে আমৃত্যু সব দায়িত্ব সরকারীভাবে রেজিস্ট্রি করে  নেব।‘

 

আমরা আগামী ১০ই সেপ্টেম্বর ২০২৩, রবিবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের এসি অডিটোরিয়ামে বিশেষভাবে সক্ষম সন্তান আছে এরকম পিতা/ মাতাদের নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করেছি। এই আলোচনা সভার কারণ একটু ব্যাখ্যা করা যাক। ঘটনা হল, আমাদের আবাসনে ইতিমধ্যে ফ্ল্যাট বুক করেছেন যে সব ব্যক্তি তাদের মধ্যে এই রকম পরিবার আছেন বেশ কয়েকটি। আরো অনেকেই খোঁজ নিচ্ছেন। সঙ্খ্যাটি আমাদের বেশ ভাবিয়েছে।

 

আমরা যা করতে চলেছি তার কোন রোল মডেল আমাদের হাতের কাছে নেই। তবু আমরা কিছু তো ভেবেছি। কি ভেবেছি তা সেদিন বলব সবার সামনে। তাদের বাসস্থান বাবা-মায়েদের সাথে হবে না আলাদা বিল্ডিং-এ হবে, কোন ভোকেশনাল ট্রেনিং বা তাদের সময় কাটানোর বিশেষ ব্যবস্থা থাকবে কি না। এই দিনের মিটিং এ আমরা আরো জানাব এখানে ফ্ল্যাট নিলে সম্ভাব্য কেমন খরচ হতে পারে, থাকতে কেমন খরচ, স্পেশাল চাইল্ডরা কোথায় থাকবে,  পিতামাতার মৃত্যুর পর সন্তানের প্রতিপালনে কেমন খরচ হতে পারে, ইত্যাদি ইত্যাদি।

 

 তার উপর আপনাদের যদি কিছু পরামর্শ থাকে তাও আপনারা দিতে পারেন। আসুন সবাই মিলে একটা কিছু করি যাতে ভারতের এই ভিন্নভাবে সক্ষম নাগরিকদের জন্য কিছু একটা করতে পারি আর তাঁদের পিতা-মাতাকে শেষ জীবনে শান্তি দিই। চোখ বন্ধ করে ভাবুন তো, যদি আমাদের এরকম অবস্থা হতো, তাহলে কি হতো?

 

বিশেষজ্ঞ ব্যক্তিদের মধ্যে থাকছেন শ্রী জয়ন্ত দাস, স্পেশাল এডুকেটর ও ঠিকানা শিমলা গভর্নিং বডি মেম্বার,  শ্রীমতি কুন্তী দে, সম্পাদিকা, সৃজন সভা, শ্রী সৌম্য রায় চৌধুরী, প্রিন্সিপ্যাল আর্কিটেক্ট, ডাঃ রুচিরা দাস রায় চৌধুরী, আর্কিটেক্ট, শ্রী অমিত পাল, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, শ্রী অয়ন দাস, মেকানিকাল ইঞ্জিনিয়ার ও আরো কিছু বিশেষজ্ঞ ব্যক্তি।  সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী সুকুমার ঘোষ মহাশয়।

 

যাঁরা এটি পড়ছেন, অথচ তাঁদের এই সমস্যা নেই, কিন্তু পরিচিত কারোর আছে, দয়া করে তাঁকে এই খবরটি জানান। যাঁদের এই ধরণের সন্তান আছে এবং তাঁদের ভবিষ্যত নিয়ে চিন্তিত তাঁদেরকে এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাই। *যাঁরা ইতিমধ্যে আমাদের আবাসনে নাম লিখিয়েছেন বা ফ্ল্যাট বুক করেছেন তাঁরা অবশ্যই আসুন।* এই অনুষ্ঠান অংশগ্রহণে কোন মূল্য নির্ধারণ করা হয় নি। অনুষ্ঠান শেষে জলযোগের আয়োজন আছে।  নাম রেজিস্ট্রির জন্য অনুগ্রহ করে  9330843394 নম্বরে হোয়াটস্যাপ মেসেজ করুন। নিজের নাম আর SPECIAL CHILD কথাটি লিখুন। আমাদের হাউসিং সম্পর্কে জানতে চাইলে নিজের নাম আর HOUSING  কথাটি মেসেজ করুন। অনধিক ২৪ ঘন্টার মধ্যে সমস্ত তথ্য পাঠিয়ে দেওয়া হবে।

 

 

 

আব্দুল কালাম বলেছেন, ‘’স্বপ্ন মানুষ ঘুমিয়ে দেখে না, স্বপ্ন হল সেটা যা মানুষকে ঘুমোতে দেয় না’’। যে যাই বলুক আমরা কিছু একটা করবই। ব্যস আর কিছু বলার নেই।

 

THIKANA SHIMLA

Ashoknagar (Near Habra), N 24 Parganas -743272

9330843394 (WhatsApp), 8902043394

thikana_shimla@yahoo.co.in

9.8.23

 

 

Sunday, 30 July 2023

BARSHAMANGAL

 বর্ষামঙ্গল

(For Senior Citizens Only)

 

অঝোরে বৃষ্টি হোক, বা টিপ টিপ, এসি দোতলা বোটে বসে সারাদিন গঙ্গাকে স্নান করতে দেখুন। এ বড় লোভনীয় দৃশ্য। আপনার বাড়ির কাছাকাছি বড় রাস্তা/ বাস স্ট্যান্ড (শুধু মাত্র কলকাতা) থেকে এসি গাড়ি করে তুলে নিয়ে, আসা হবে আবার নামিয়েও দিয়ে আসা হবে অনুষ্ঠান শেষে। কলকাতার বাইরের মানুষকে হয় বাবুঘাট/ এন আর এস হাসপাতালের মেন গেট থেকে উঠতে হবে।

 

তারিখটা হল, ১৮শে আগস্ট ২০২৩, শুক্রবার। বোট নদীতে চলার সময়সীমা সকাল ৯টা থেকে বিকেল ৪টা। বাড়ি থেকে বেরোনর সময় মোটামুটি সকাল ৭টা থেকে ৮টার মধ্যে। নির্দিষ্ট সময় যথা সময়ে জানানো হবে।

 

বোটে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য থাকবে ‘উর্বশী’ গ্রুপের লোকগান ও পুরাতনী বাংলা গান। গানের তালে আপনি নাচতে পারেন আবার নিজেও গাইতে পারেন।

 

খাদ্য-পানীয়ঃ গাড়িতে ওঠা মাত্র আপনাকে দেওয়া হবে স্ন্যাক্সের ছোট একটা প্যাকেট ও ফ্রুট জুস। বোটে উঠে পাবেন ব্রেকফাস্ট। সেই দিনকার জন্য আমাদের বার পারমিট থাকার জন্য গঙ্গাবক্ষে মদ্যপানে কোন বাধা নেই। আমরা প্রত্যেককে দুটি করে ফ্রি কুপন দেব, তাতে আপনারা ককটেল বা অ্যালকোহলবিহীন মকটেল যেটা ইচ্ছা নিতে পারবেন। এর পরে প্রয়োজনে কিনে খেতে পারবেন। দুপুরে থাকবে ভাত, মাটন, চিকেন, হাঁস, কোয়েল, শুয়োর,মাছ, চিংড়ি, মাশরুম, সব্জী, মিস্টি ইত্যাদি। নিরামিষাশীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। কিছু কমন খাবার ছাড়া আপনাকে আরো ১৪টি বিভিন্ন প্রাদেশিক খাবারের লিস্ট দেওয়া হবে যার থেকে আপনি তিনটে ডিশ নির্বাচন করতে পারবেন। ওখানে বসে খেতে না পারলে যাতে বাড়িতে এনে রসাস্বাদন করতে পা্রেন তার ব্যবস্থা থাকবে।

 

খরচঃ খরচ মাথাপিছু অফেরতযোগ্য ৩৬০০ টাকা। যাঁরা আমাদের অন্ততঃ একটি অনুষ্ঠানে মূল্যের বিনিময়ে যোগদান করেছেন, তাঁরা ইনস্টলমেন্টের সুযোগ পাবেন। টিকিট কাটার সময় অফেরতযোগ্য ১০০০ টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে হবে। পরে সেপ্টেম্বর, অক্টোবর, ও নভেম্বর ’২৩ এই তিনমাসে ৯০০ টাকা করে তিনটে পোস্ট ডেটেড চেক বোটে উঠে জমা দিতে হবে, ইনস্টলমেন্টের টাকা শুধুমাত্র চেকের মাধ্যমেই নেওয়া হবে। বুঝতে না পারলে 9330843394 নম্বরে ফোন করে জেনে নিন।

 

যাঁরা কোনদিন আমাদের সাথে এখনো সম্পর্ক করেন নি তাঁদেরকে একবারেই অফেরতযোগ্য ৩৬০০ টাকা দিয়ে আগাম টিকিট কাটতে হবে।

 

পরিবহনঃ টিকিট কাটার আগে আপনার সম্ভাব্য পিক-আপ পয়েন্ট ও ট্যুর ইটিনিরারি, শর্তাদি ভালোভাবে জেনে নিন।  পিক-আপ পয়েন্টই ড্রপ পয়েন্ট হবে। গাড়ি এসি ব্যবস্থা সম্পন্ন হবে। পিক-আপ ও ড্রপ ছাড়া শুধু বোটে চড়ার জন্য আলাদা কোন টিকিট করা হয় নি।

 

বোট জার্নিঃ এটি হল পশ্চিমবঙ্গ পর্যটিন নিগমের দোতলা এসি বোট। একতলাটি এসি এবং দোতলার চারপাশ উন্মুক্ত, রেলিং দিয়ে ঘেরা। মাথায় ছাদ আছে। চাইলে (9330843394, WhatsApp) ছবি পাঠিয়ে দেব। সাংস্কৃতিক অনুষ্ঠান দোতলাতেই হবে। বৃষ্টির ছাঁট আসলে ঘিরে দেওয়া হবে। বোট ছাড়বে কলকাতা ট্যুরিজম জেটি থেকে। যাবে দক্ষিণ্মুখো। মোট সাত ঘন্টা বোট চলবে। এটা ক্রুজ, কোন নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়া হবে না। গঙ্গার বুকে ঘুরে বেড়ানোই উদ্দেশ্য।

 

যোগাযোগঃ ইচ্ছুক ব্যক্তি 9330843394 নম্বরে BARSHAMANGAL কথাটি হোয়াটসঅ্যাপ করে পাঠালে ট্যুর ইটিনিরারী, খাদ্য তালিকা, শর্তাদি অনধিক ২৪ ঘন্টার মধ্যে পিডিএফ ফর্মাটে পাঠিয়ে দেওয়া হবে। ফেসবুকের  মন্তব্যের ঘরে কোন তথ্য দেওয়া সম্ভব হবে না বলে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।  একমাত্র আপনি চাইলেই আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পাঠান হবে। আমরা কাউকে ফোন করি না। তবে আপনারা ফোন করলে অবশ্যই জবাব পাবেন। আমাদের ফোন ২৪ ঘন্টা খোলা। আপনি যখন ইচ্ছা, যতবার ইচ্ছা ফোন করতে পারেন। টিকিট কাটার আগে সব কিছু পরিস্কার হয়ে নেওয়া আপনারই দায়িত্ব। পিক-আপ পয়েন্ট দু পক্ষ সহমত না হলে টিকিট দেওয়া হবে না। টাকা পাঠানোর সময় সীমা আপনার যোগাযোগের পরবর্তী ৪৮ ঘন্টা। তার মধ্যে টাকা পাঠানোর ট্রাঞ্জেকশন ডিটেইলস না পাঠালে আপনার সুযোগ নাও থাকতে পারে।

 

যাঁরা ইন্সটলমেন্টের সূযোগ নিতে চান, তাঁরা আমাদের কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তা জানিয়ে হোয়াটসঅ্যাপ করুন। BARSHAMANGAL কথাটি লিখতে ভুলবেন না। আপনার আবেদন অনুমোদিত হলে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে ১০০০ টাকা মাথা পিছু পাঠিয়ে আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন।  

 

THIKANA SHIMLA

A Welfare Organization for The Elderly

Ashoknagar, Near Habra, N 24 parganas – 743272

www.thikanashimla.in, www.facebook.com/thikanashimla

WhatsApp: 9 3 3 0 8 4 3 3 9 4

E mail: thikana_shimla@yahoo.co.in

18.7.23

 

Wednesday, 21 December 2022

SENIOR CITIZEN FAMILY PICNIC


 

 

গঙ্গার ধারে প্রবীণ- প্রবীণাদের ফ্যামিলি পিকনিকঃ শীত বেলাতে নৌকা বিহার

 

আপনারা অনেকেই জানেন যে কল্যাণীর কাছে একদম গঙ্গার ধারে ঠিকানা শিমলার সিনিয়ার সিটিজেন হাউসিং হতে চলেছে। অনেকটা বড় জায়গা। সেইখানেই এবারের পিকনিক। প্রবীণরা নিজেরা ও তাঁদের পরিবারের অপ্রবীণ সদস্যদের নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। তবে যিনি টিকিট কাটবেন তাঁকে অবশ্যই প্রবীণ বা প্রবীণা হতে হবে।

 

তারিখ ঠিক হয়েছে ২২শে জানুয়ারী ২০২৩। সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সকালে ব্রেকফাস্ট, দুপুরে বুফে লাঞ্চ, ঘুরে ফিরে খাবার জন্য ফুচকা, ভেলপুরি, শীতের পাটি সাপটা, আরো কিছু থাকবে। থাকবে নরম ও গরম পানীয়। লাঞ্চে মাটন, মুরগী, মাছ, নিরামিষ সব রকমের ব্যবস্থা থাকবে। থাকবে গঙ্গাতে ঘোরার জন্য বোটিং-এর ব্যবস্থা।

 

যাঁরা ট্রেনে আসবেন, তাঁদের জন্য কল্যাণী ঘোষপাড়া স্টেশনের গায়ে কল্যাণী ইউনিভার্সিটির গেট থেকে অকুস্থলে নিয়ে যাবার জন্য ও অনুষ্ঠান শেষে একই স্থানে পৌঁছে দেবার জন্য বাহন থাকবে। যাঁরা নিজেদের গাড়িতে আসবেন, তাঁদের গাড়ি রাখার ব্যবস্থাও থাকবে।

 

নির্ভেজাল পিকনিক ভাবলে পিকনিক, আবার যাঁরা আমাদের হাউসিং সম্পর্কে শুনেছেন, তাঁদের এই সুযোগে জায়গাটা দেখা হয়ে যাবে। একদিনের ভালোই উপভোগ্য ভ্রমণ হয়ে যাবে সপরিবারে।

 

খরচ মাথাপিছু ১১৯৯ টাকা। এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ ও অন্যান্য সব রকমের খাবার, বোটিং, মাথা পিছু ২টি করে নরম/ গরম পানীয়ের কুপন থাকবে। এর বেশী পানীয়ের প্রয়োজন হলে ন্যায্যমূল্যে কিনে খাবার ব্যবস্থা থাকবে।

 

টিকিট কাটতে হবে নিচের লিঙ্কেঃ

https://allevents.in/kalyani/senior-citizen-family-picnic/80003400284176?ref=popup-sharing-modal
 

 

THIKANA SHIMLA,

Ashoknagar, N 24 Parganas – 743272

WhatsApp: 94330843394

E mail: thikana_shimla@yahoo.co.in

www.thikanashimla.blogspot.in